ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আমার এলাকার হাসপাতাল নিজেই একটা রোগীর মতো: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:১১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৪:৪৩:৫৩ অপরাহ্ন
​আমার এলাকার হাসপাতাল নিজেই একটা রোগীর মতো: রুমিন ফারহানা ​ছবি: সংগৃহীত
নিজ সংসদীয় এলাকা সরাইলের সরকারি হাসপাতালটিই একটা রোগীর মতো বলে আক্ষেপ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে তিনি এ কথা বলেন। 

এ সময় রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।

তিনি আরও বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ