ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​এবার হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:১২:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:৫১:১১ অপরাহ্ন
​এবার হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল ​ফাইল ছবি
এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম ফ্লাইট। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি। এবার কমানো হয়েছে টিকিট মূল্য। গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা। 

এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১৭১ জনের মেডিকেল টিম।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ