ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বনানীতে ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৫৭:১৯ অপরাহ্ন
​বনানীতে ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ​ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে একটি ১১ তল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, সন্ধ্যা সাতটার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

বনানীতে বহুতল ভবনে আগুন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ