ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​এবার তিন সমুদ্রপথ অবরোধের হুমকি ইরানের, বিপাকে আমেরিকা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৩৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:৩৭:৫১ অপরাহ্ন
​এবার তিন সমুদ্রপথ অবরোধের হুমকি ইরানের, বিপাকে আমেরিকা ​ফাইল ছবি
ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে এবার তিন সমুদপথ অবরোধের হুমকি দিল তেহরান। এটি কার্যকর হলে কার্যত ভীষণ বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আবদুল্লাহি আরও বলেন, “ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে কোনও ধরনের আমদানি-রফতানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

এর আগে শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন। তবে এই অবরোধের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেখা গেছে। সূত্র: এনবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ