বাড়িতে সাড়ে পাঁচ হাজার লিটার তেল মজুত, ৫০ হাজার জরিমানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ০৩:২৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ০৩:২৭:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।
অভিযান সূত্রে জানা গেছে, কাদরা এলাকার ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে জ্বালানি তেল মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রামে অবৈধভাবে মজুত করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স