ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​এনসিপির হয়ে মেয়র নির্বাচন করা নিয়ে মুখ খুললেন মনজুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৩:১২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৩:১২:৫২ অপরাহ্ন
​এনসিপির হয়ে মেয়র নির্বাচন করা নিয়ে মুখ খুললেন মনজুর ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি হাসনাত আবদুল্লাহ। ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আবদুল্লাহকে নানা প্রশ্ন করেন। এ বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন মনজুর। এছাড়া এনসিপি থেকে মেয়র পদে নির্বাচন করবেন কি না, সেই প্রশ্ন করা হয় তাকে।

প্রশ্নের জবাবে মনজুর আলম বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব।

এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেন তিনি।

তিনি বিবিসি বাংলাকে বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ সাহেবের একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে এসে আমাকে ফোন দিয়েছিলেন দুপুরে। বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানাই।

সাবেক এই মেয়র জানান, বিকেল ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবারও খান।

মনজুর আলম বলেন, এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আবদুল্লাহ নিজে গিয়ে তাদের কাছে কথা বলে সাড়ে ৫টা থেকে ৬টার দিকে চলে যান।

জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেককে মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মনজুর আলম বিবিসি বাংলাকে বলেন, আমার নামে তো কোনো মামলাও নাই। আমি আওয়ামী লীগও করি না। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম?

তিনি বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম। আমি কী আওয়ামী লীগে যোগ দিছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ