ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০২:৪৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০২:৪৮:০৩ অপরাহ্ন
​প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান বগুড়া সার্কিট হাউজে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী এ সফর করবেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ব্রিফিং শেষে তারা জনসভাস্থলসহ সংশ্লিষ্ট ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ