ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, নিহত দুই হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:২২:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:২২:৫০ পূর্বাহ্ন
সুদানে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, নিহত দুই হাজারের বেশি ছবি: সংগৃহীত
সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে ২১৭টি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮১০ জন চিকিৎসাকর্মী। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, চলমান সংঘাতে সুদান এখন বড় ধরনের মানবিক সংকটে রয়েছে। প্রায় ৩৪ মিলিয়ন মানুষের সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২১ মিলিয়ন মানুষের জরুরি চিকিৎসা দরকার। দেশটিতে অপুষ্টি ও রোগের প্রকোপও বেড়েছে। ম্যালেরিয়া, ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

ডব্লিউএইচও আরও জানায়, সুদানের প্রায় ৩৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র এখন বন্ধ রয়েছে। ফলে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছে না। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেছেন, যুদ্ধের কারণে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে দারফুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে সাম্প্রতিক এক হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। সংস্থাটি দ্রুত যুদ্ধ বন্ধ করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ