ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইনে সমস্যায় চলাচল বন্ধ

বৈশাখের বেলুন আটকে দিলো মেট্রোরেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০১:৪৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৪:০০:৪৮ অপরাহ্ন
বৈশাখের বেলুন আটকে দিলো মেট্রোরেল ফাইল ছবি
রাজধানীর কারওয়ান বাজারের মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে আছে। ফলে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন আটকে থাকার সংবাদ আসে এমআর‍টি পুলিশের কন্ট্রোল রুমে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে আবার চলাচল শুরু হবে মেট্রোরেলের।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ