ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১০:৫৯:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:৪২:১৫ অপরাহ্ন
আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে। 

টাঙ্গাইল পৌঁছে প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, সফরকে ঘিরে টাঙ্গাইল জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রস্তুতি তদারকিতে ইতোমধ্যে সেখানে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ