আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৪-২০২৬ ০৮:৩৯:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৬ ০৮:৪০:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় জার্মানির সহযোগিতা চেয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান।
এ সময় ডেপুটি হেড অব মিশন নবনিযুক্ত আইজিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।
আলোচনায় ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক কার্যক্রম, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন আনজা কার্স্টেন।
এ সময় তিনি জার্মান দূতাবাসের পক্ষ থেকে আইজিপির কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান। তিনি বিশেষ করে সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স