ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়ল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৬:১০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:১০:১৯ অপরাহ্ন
​আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়ল ​ফাইল ছবি
স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার (১৩ এপ্রিল) এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১৫ মে পর্যন্ত।

এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে—তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ ফের এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ