হরমুজ প্রণালি ছেড়ে ‘পালাচ্ছে’ মার্কিন ডেস্ট্রয়ার, ভিডিও প্রকাশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০৪-২০২৬ ০২:৪২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৬ ০২:৪৪:৩৫ অপরাহ্ন
আইআরজিসির একটি নৌযান। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হরমুজ প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।
মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এ–সংক্রান্ত দাবি স্পষ্টভাবে নাকচ করে। সেন্টকম বলেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালানো হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স