১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মন্ত্রী জানান হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘২ থেকে ১ দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকার প্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না। এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স