ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বিদ্যুতের দাম সমন্বয়ের সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৬:১৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:১৭:০৪ অপরাহ্ন
​বিদ্যুতের দাম সমন্বয়ের সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গত ৯ এপ্রিল ছয় সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনটি রোববার (১২ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীকে কমিটিতে সদস্য করা হয়েছে। এ ছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে। এ জন্য তাদের সময় বেধে দেওয়া হয়নি।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ীয় হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ