ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল: হৈমন্তী শুক্লা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৪:৪১:১৪ অপরাহ্ন
​আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল: হৈমন্তী শুক্লা ​ছবি: সংগৃহীত
ভারতীয় সঙ্গীত জগতের এক নক্ষত্রপতন। সুরের মায়া কাটিয়ে চিরনিদ্রায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণের খবরে স্তব্ধ গোটা ভারত। 

লতা মঙ্গেশকরের পর তাঁর বোন আশার এই চলে যাওয়া যেন ভারতীয় সঙ্গীত ইতিহাসের একটি স্বর্ণযুগের সমাপ্তি। এই শোক সংবাদে ভেঙে পড়েছেন বাংলা তথা ভারতের প্রবীণ সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।

আশা ভোসলের প্রয়াণে নিজের শোকবার্তা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হৈমন্তী শুক্লা। তিনি বলেন, ‘ভাবতেই পারছি না আশাদি আর নেই। এই তো সেদিন বিদেশ থেকে অনুষ্ঠান করে এলেন। জানি বয়সটা বড় ফ্যাক্টর। তবুও... লতাদির চলে যাওয়ার পর আশাদি-ই ছিলেন আমাদের সবার মাথার ওপর একটা বড় ভরসা। আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল।’

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে কয়েক হাজার গান উপহার দিয়েছেন আশা ভোসলে। ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর গাওয়া ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, বা বাংলা গান ‘আজ এই দিনটাকে’ আজও সমানভাবে জনপ্রিয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

থামল সুরের সফর: না-ফেরার দেশে আশা ভোসলে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ