ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণ, বিএনপির দুঃখপ্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৩:২৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৩:২৬:২২ অপরাহ্ন
​কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণ, বিএনপির দুঃখপ্রকাশ ​ফাইল ছবি
কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, যারা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রিজভী জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৭২টি। আর জমা পড়েছে ৩০০টি।

তিনি জানান, বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে মনোনয়ন দেবে দল।

রিজভী বলেন, যারা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন; ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং গুণী নারী কর্মী, তাদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গুণী ও সাংস্কৃতিককর্মীরাও মনোনয়ন নিয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ