টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৬ ০৩:১৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৬ ০৩:১৫:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ও রোববার (১২ এপ্রিল) সকালে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।
কোডেক সংস্থার টেকনাফ-উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় ১১ ও ১২ এপ্রিল উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারি থেকে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে ও ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।
বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর জানান, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স