ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন
দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ছবি: সংগৃহীত
দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ইসলামাবাদে চলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার এখন বিরতি চলছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ রোববারও চলবে ঐতিহাসিক এই আলোচনা।

ইরানি সূত্রগুলো জানিয়েছে, টানা ১৪ ঘণ্টা (কোনো কোনো সংবাদমাধ্যম বলছে ১৫ ঘণ্টা) আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। এটি সংশ্লিষ্টদের মধ্যে এই আশা জাগাচ্ছে যে, একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে উভয় পক্ষ ইতিমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

গত ১৪ থেকে ১৬ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে ইরানি প্রতিনিধিদল এবং পরে মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। এরপর আয়োজক পাকিস্তান দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে।

লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসে। ইরান তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় ছিল।

আলোচনা কক্ষ থেকে খুব সামান্য তথ্যই বাইরে এসেছে। তবে সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে, আলোচনার প্রক্রিয়ায় নানা চড়াই-উতরাই থাকলেও সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ