বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৪-২০২৬ ০৭:৪৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৪-২০২৬ ০৭:৪৭:৪১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। শনিবার (১১ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
মরিশাসের মন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। সূত্র: বাসস
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স