ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন করে হামলা: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:২০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:৫৭:১৩ অপরাহ্ন
​আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুন করে হামলা: ট্রাম্প ​ছবি: সংগৃহীত
পাকিস্তানে চলছে ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি আলোচনা। বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন পরিস্থিতি আরও কঠোর করতে প্রস্তুত। যদি আলোচনা সফল না হয়, আমরা নতুন করে শুরু করব; আমরা প্রস্তুত।’

শনিবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।

নিউজনেশনকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং তেহরান ‘অদূর ভবিষ্যতে’ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।

দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির পর একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শুরু হয়েছে বলে সরকারি সূত্র আনাদোলুকে জানায়।

মার্কিন ও ইরানি দলের মধ্যে সরাসরি আলোচনার আগে প্রতিনিধিদলগুলো বর্তমানে ইসলামাবাদের একটি পাঁচতারা হোটেলে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করছে, সূত্রগুলো যাকে ‘খাপছাড়া’ বলে বর্ণনা করেছে।

সূত্রগুলো জানায়, দুই প্রতিনিধিদল কখন মুখোমুখি বসবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই মুহূর্তে তারা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে উভয় প্রতিনিধিদলের পৃথক বৈঠকের পর ‘ইসলামাবাদ আলোচনা’ নামে পরিচিত এই আলোচনাটি শুরু হয়েছে দিনের শুরুতে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পৃথকভাবে ইসলামাবাদে পৌঁছেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ