ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষাপ্রতিষ্ঠানে টানানো হবে না রাজনৈতিক ব্যানার: রেল প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:১০:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:১০:০৪ অপরাহ্ন
​শিক্ষাপ্রতিষ্ঠানে টানানো হবে না রাজনৈতিক ব্যানার: রেল প্রতিমন্ত্রী ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মুগদা-মান্ডা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

হাবিবুর রশিদ বলেন, ‘নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ