ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় বাইডেনকে দুষলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৫:২৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৫:২৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় বাইডেনকে দুষলেন ট্রাম্প ​নীলুফার ইয়াসমিন ও ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি নারীকে নির্মমভাবে হত্যার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুলিশ জানায়, ৪০ বছর বয়সী রোলবার্ট জোয়াকিম নামের এক ব্যক্তি ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি গ্যাস স্টেশনের বাইরে প্রকাশ্যে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। নিহত ওই নারী দুই সন্তানের মা। তার নাম নীলুফার ইয়াসমিন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজের গাড়ির কাচ ভাঙার প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে বারবার মাথায় আঘাত করেন।

এই ঘটনার পর ট্রাম্প বলেন, একজন অবৈধ অভিবাসী অপরাধী নিরীহ এক নারীকে হত্যা করেছে, যাকে আমাদের দেশে প্রবেশের পর ছেড়ে দেয়া হয়েছিল।

তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের অভিবাসন নীতির সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, বাইডেনের ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ নীতির অপব্যবহারের ফলে হাইতির মতো দেশগুলোর অপরাধীরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে।

ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিহাসের সবচেয়ে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করে বলেন, ‘জো বাইডেন এবং কংগ্রেসের উগ্রপন্থী ডেমোক্র্যাটরা আমাদের দেশে অবৈধ অভিবাসীদের ছেড়ে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ২০২২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পরবর্তীতে তাকে দেশে থাকার অনুমতি দেয়া হয়। যদিও তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি হয়েছিল, তবুও তিনি অস্থায়ী সুরক্ষা সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন।

ট্রাম্প দাবি করেন, এই ধরনের নীতির কারণে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের ওপর জোর দেন।

এদিকে নিহত নারীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

সূত্র :ফক্স নিউজ

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ