ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:১৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:১৬:২৯ অপরাহ্ন
​ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের বৈঠক।  'হাই-ভোল্টেজ' এই বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সৌদি গেজেট।

প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে ইসলামাবাদ জেলা প্রশাসনের জারি করা আকস্মিক এই প্রজ্ঞাপনে ছুটির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে অতীতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে ছুটি বা বিধিনিষেধ আরোপের নজির রয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার (৮ এপ্রিল)  ইসলামাবাদের জেলা কমিশনারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবারের (১০ এপ্রিল) এই ছুটি কেবল ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতেই প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ জরুরি সেবাদানকারী সব প্রতিষ্ঠান খোলা থাকবে।

এদিকে, ডেপুটি কমিশনারের কার্যালয় এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।’ একই সঙ্গে বাসিন্দাদের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ‘তাদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর’ পরামর্শ দেওয়া হয়েছে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ