ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঝুঁকিতে শ্রমবাজার

বৈদেশিক আয়ে ভাটার শঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৪৪:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০২:১০:৪৩ অপরাহ্ন
বৈদেশিক আয়ে ভাটার শঙ্কা ফাইল ছবি
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে হামলা-পাল্টাহামলায় প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিনপার হচ্ছে সবার। কেউ কেউ হারিয়েছেন চাকরিও। দেশে ফিরছে কফিনবন্দি নিথর দেহ। পাশাপাশি খালি হাতে ফিরছেন, যারা কাজ হারিয়েছেন। এদিকে যুদ্ধ বিষয়ক কোনো পোস্ট সামাজিকমাধ্যমে দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞার যে খড়গ, তা পড়ছে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীদের ওপরও। যে কারণে হচ্ছে জেল জরিমানাও। এ কারণেও শঙ্কায় রয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি।

কয়েতজন প্রবাসী জানান, আজকে তিন-চারদিন ধরে মোবাইলে জরুরি অ্যালার্ম বাজে, সেইসঙ্গে সাইরেন বাজে। আসলে আমরা প্রবাসীরা খুবই আতঙ্কিত। আমরা জীবিকার সন্ধানে এখানে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।  এদিকে সংঘাতে বাংলাদেশিদের ঝুঁকি এড়াতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস ও নিরাপদে থাকার পরামর্শ জানিয়ে সতর্কবার্তা দিচ্ছে সরকার। একইসঙ্গে সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটকে প্রবাসীদের সচেতনতামুলক বার্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবার, এটা নয়। তাদের সেফ রাখা এবং সতর্কতার মাধ্যমে যতটুকু সম্ভব, যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায়। যারা ওখানে আছে, তারাও যেন নিরাপদে থাকে। একইসঙ্গে যেসব বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়েছে সেসব দেশের সাথে যোগাযগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্রে মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে এবং যেসব দেশে ভিসার মেয়ার আরও বাড়ানো দরকার, আমাদের কূটনৈতিক তৎপরতা চলছে। সেসব দেশেও ভিসার মেয়াদ বাড়বে।  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান ও অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে বড় ঝুকিতে পড়বে দেশের শ্রমবাজার। দেশে ফিরে আসাদের পুনর্বাসনে সরকারকে পাশে থাকার পরামর্শ তার।

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৫০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত বিভিন্ন পেশায়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ