মহম্মদপুরে ৫৬০০ লিটার তেলসহ পিকআপ জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ১২:০৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ১২:০৮:০৯ অপরাহ্ন
মাগুরার মহম্মদপুর উপজেলায় পাচারকালে ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি সেতুর পূর্ব পাশে ঝটিকা অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান। এ সময় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
প্রশাসন জানায়, প্রাথমিক তদন্তে জব্দকৃত তেলের চালানের সঙ্গে স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান বাবুল ট্রেডার্সের আরমান নামে এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে অনিয়মের ঘটনায় আরমান নামে এই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর জামান বলেন, জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে অবৈধভাবে মজুত বা পাচার করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত তেলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স