নাসার বিজ্ঞানী হতে চেয়েছিলেন আল্লু অর্জুন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৪-২০২৬ ০৮:৩৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৬ ০৮:৩৮:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নাম আল্লু অর্জুন। ২০২১ সালে ‘পুষ্পা’ ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান তারকা বনে যান। তবে ছোটবেলায় অভিনয় নয়, তার নাকি স্বপ্ন ছিল নাসার বিজ্ঞানী হওয়ার।
এক সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।
জানা যায়, কিশোর বয়সে অভিনয়ের চেয়ে বিজ্ঞানের প্রতিই তার আগ্রহ ছিল বেশি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের মোড় ঘুরে যায়।
তিনি কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার নাতি এবং প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দর ছেলে হওয়ার সুবাদে সিনেমার রক্ত তার ধমনীতেই ছিল। ফলে ছোট থেকেই সিনেমার পরিবেশে বেড়ে ওঠা হলেও শুরুতে অভিনয়ের প্রতি তেমন ঝোঁক ছিল না।
চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুলে পড়াশোনা শেষে হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে অ্যানিমেশন নিয়েও পড়াশোনা করেন। তবে শেষ পর্যন্ত ক্যামেরার সামনের জগৎই তাকে টেনে আনে।
২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে আল্লু অর্জুনের। এরপর ‘বানি’, ‘হ্যাপি’, ‘পারাগু’সহ একাধিক ছবিতে অভিনয় করে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুরুতে রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পেলেও ‘আরিয়া ২’ থেকে নিজের ভিন্ন রূপ দেখাতে শুরু করেন।
পরবর্তীতে অ্যাকশন ঘরানায় সফল হয়ে ওঠেন তিনি। ‘নাপেরু সুরিয়া’ এবং ‘আলা বৈকুণ্ঠপুর’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা আরো বাড়ে। আর ‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তির পর তিনি হয়ে ওঠেন প্যান-ইন্ডিয়া তারকা।
বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও বর্তমানে অভিনয়জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আল্লু। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর এবার নতুন বড় বাজেটের ছবি ‘রাকা’ নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স