ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলন

চাঁদপুরে হুমকিতে নদী রক্ষা বাঁধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০৬:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে হুমকিতে নদী রক্ষা বাঁধ ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ। উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১নম্বর গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন কয়েক একর বালিচর ড্রেজার দিয়ে কেটে নেয়ায় সেখানে এখন নদীর অথৈ জল। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বিশাল বালিচরে আশেপাশে কোনো খালি জায়গা না থাকায় স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার বিকেলেও সেখানে ফুটবল খেলার আসর বসেছিল। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এসে তারা দেখেন রাতের আঁধারে প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে বালু কেটে নেয়ায় মাঠের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে এখন শুধু থইথই পানি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সোমবার বিকেলে এখানে ছেলেরা ফুটবল খেলেছে আর সকালে এসে দেখি মাঠটাই নেই। ড্রেজার দিয়ে সব বালু নিয়ে গেছে। এই বালু কাটার ফলে নদী রক্ষা বাঁধটি এখন চরম ঝুঁকিতে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে। হাইমচর থানা পুলিশ জানায়, এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ড সাতজনকে আসামি করে মঙ্গলবার (৭ এপ্রিল) একটি মামলা দায়ের করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ