ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৬:০১ অপরাহ্ন
​বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে মো. কামাল উদ্দিন মজুমদারকে (সবুজ) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কামাল উদ্দিন সবুজ এখন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি  বাসসে কর্মরত ছিলেন। প্রায় দু’বছর আগে তিনি অবসরে গেছেন। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ