অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৪-২০২৬ ০৪:৪৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৬ ০৪:৪৪:৩৮ অপরাহ্ন
এআই জেনারেটেড ছবি। সংগৃহীত
জ্বালানি তেল কেনার প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জ্বালানি খাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশ সরকার এখনো তা বৃদ্ধি করেনি। তবে আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কি না, সেটি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এমন কোনো সংকট নেই যে দীর্ঘ লাইনের মতো পরিস্থিতি তৈরি হবে।
তার দাবি অনুযায়ী, মূল সমস্যা হলো কিছু অসাধু চক্রের অবৈধ মজুত ও পাচারের চেষ্টা, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্বালানি তেল বিক্রির জন্য একটি অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভাষায়, এই অ্যাপের মাধ্যমেই জ্বালানি ক্রয় করতে হবে। এতে কে কখন কতটুকু তেল কিনছেন, তার সব তথ্য সংরক্ষিত থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স