ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৭:৫১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:১৯:৩৩ অপরাহ্ন
​ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩ ​ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। 

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী ওই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ