এবার মালয়েশিয়া থেকে এলো ডিজেলের জাহাজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৪-২০২৬ ০৬:০৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৬ ০৮:০৯:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মালয়েশিয়া থেকে এই বিপুল পরিমাণ ডিজেল দেশে এলো।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা এই পরিশোধিত ডিজেল দ্রুত খালাস করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জ্বালানি তেলের সংবেদনশীলতা বিবেচনায় বন্দর ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিপিসি কর্মকর্তারা আশা করছেন, নিয়মিত এই আমদানির ফলে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ‘এমভি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিলো। জাহাজটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে তেল খালাস সম্পন্ন করে বন্দর জেটি ছেড়ে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বর্তমানে মালয়েশিয়া থেকে আসা জাহাজটি থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স