ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:৩৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:৩৫:৩৫ অপরাহ্ন
​কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন ​ছবি: সংগৃহীত
কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয়রা এটি দেখতে পায়। সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিমদিকে বেলাভূমে এটি জোয়ারের পানিতে ভেসে আটকে গেছে। প্রায় আট ফুট লম্বা মৃত ডলফিনের শরীরের চামড়ায় পচন ধরেছে। পেট ফেটে গেছে। লেজের অংশ রশিতে বাধা রয়েছে। 

স্থানীয় জেলেরা ধারণা করছেন, গভীর সাগরবক্ষে মাছ শিকারিদের জালে আটকে পড়ে এটির মৃত্যু হতে পারে। পরিবেশ কর্মীরা ধারণা করছেন, এটি বিরল প্রজাতির। কেউ কেউ বলছেন ইরাবতি প্রজাতির।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, জলজ প্রাণিদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর আমাদের জন্য একটি শঙ্কার খবর। পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্যের জন্য হুমকি বয়ে আনছে। বিষয়টি দ্রুত গবেষণা করা প্রয়োজন। জলজ প্রাণিদের বাস উপযোগী পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরার সদস্যরা মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

এর আগে পরপর তিনদিনে অন্তত তিনটি বিরাট আকৃতির মৃত কচ্ছপ কুয়াকাটা সৈকতে ভেসে আসার খবর মিলেছে। পরিবেশ কর্মীরা এনিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ