ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০১:৪১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০১:৪১:৪০ অপরাহ্ন
‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি ফাইল ছবি
‘স্পেশাল অপারেশনের’ দুই মার্কিন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। ইরানে আটকে পড়া মার্কিন বিমানের সেই পাইলটকে উদ্ধার অভিযানে এসব বিমান অংশ নিয়েছিল। রোববার (০৫ এপ্রিল) সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জানার্লের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি এমসি-১৩০জে কমান্ডো বিমান বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়। উদ্ধার অভিযানের সময় বিমান দুটি আটকে পড়ায় সেগুলো নিজেই ধ্বংস করতে বাধ্য হয় মার্কিন বাহিনী।

এমসি-১৩০জে হলো বিশেষভাবে সজ্জিত সামরিক বিমান। এটি গোপন অভিযান পরিচালনা, শত্রু এলাকায় সৈন্য প্রবেশ করানো এবং বিপদসংকুল অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কাজে ব্যবহৃত হয়। এদিকে ফারস নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, এটি ‘ডোনাল্ড ট্রাম্পের বড় পরাজয় ঢাকতে মরিয়া প্রচেষ্টা’। মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার অভিযানের পর এ তথ্য সামনে এসেছে। এছাড়া ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ