ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গরমে স্বস্তি পেতে কাঁচা আমের বিকল্প নেই!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১২:২১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১২:২১:১০ অপরাহ্ন
গরমে স্বস্তি পেতে কাঁচা আমের বিকল্প নেই! ফাইল ছবি
গরমের দিনে কাঁচা আমের ঝালটে টক স্বাদ যেমন মনকে সতেজ করে, তেমনি এটি আমাদের শরীরের জন্য চমৎকার উপকারী। শৈশবের সেই মাখা-মাখা আমের স্মৃতি মনে এলে মুখে পানি চলে আসে। এখন শহরের বাজারেও পাওয়া যায় সেই কাঁচা আম। আর সঙ্গে আছে শরীরকে সুস্থ ও সতেজ রাখার অসাধারণ গুণ।

হজম শক্তি বাড়ায়: কাঁচা আম হজমে সাহায্য করে, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমায়। ডিহাইড্রেশন ও সানস্ট্রোক প্রতিরোধ: কাঁচা আমের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতার উপসর্গ দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ কাঁচা আম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের সমস্যা কমায় এবং শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে।

হৃদরোগ ঝুঁকি কমায়: ম্যাঙ্গিফেরিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের কারণে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে।
চোখের স্বাস্থ্য উন্নত করে: লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের দৃষ্টিশক্তি বাড়ায়।
ত্বক ও চুলের যত্ন: কোলাজেন সংশ্লেষণ বাড়িয়ে ত্বক সুন্দর রাখে, চুলের বৃদ্ধি উৎসাহিত করে।
প্রদাহ ও ক্যান্সার ঝুঁকি হ্রাস: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কাঁচা আম খাওয়া যেতে পারে সরাসরি, আচার বা জুস হিসেবে। এতে ফাইবার বেশি, কোলেস্টেরল শূন্য এবং পুষ্টিগুণে ভরপুর। তাই এই মৌসুমে কাঁচা আম খাওয়া মানে সুস্বাদু আনন্দের সঙ্গে সুস্থ থাকার নিশ্চিত উপায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ