ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৪২:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৪২:২০ অপরাহ্ন
​৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এটি প্রকাশে আসে।

সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে ৪ জনকে রাখা হয়েছে। তারা হলেন- প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ৭ ধারা অনুযায়ী এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ