ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৬:০৫ অপরাহ্ন
সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা ফাইল ছবি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। শিরোপা নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

মালদ্বীপে আসরের ফাইনাল ম্যাচে ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বীরত্ব দেখিয়ে ভারতের দুটি শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর রোনান সুলিভানের নেওয়া শেষ শটে শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। শিরোপা জেতার পর সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন,‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ