ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মধ্যপ্রাচ্যে সংঘাত: এক মাস পর দেশে নিহত তারেক আলীর মরদেহ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৮:০১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৮:০১:৫৪ অপরাহ্ন
​মধ্যপ্রাচ্যে সংঘাত: এক মাস পর দেশে নিহত তারেক আলীর মরদেহ ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী এসএম তারেক আলীর মরদেহ এক মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২২৫০) তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে নিহত তারেক আলীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। গত ১ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক আলী।

তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনের ‘দ্রাইডক’ নামক একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ