ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীর পাম্পগুলোতে অকটেন সংকট, পর্যাপ্ত মজুত ডিজেলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:৫৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৫৪:১৩ অপরাহ্ন
​রাজধানীর পাম্পগুলোতে অকটেন সংকট, পর্যাপ্ত মজুত ডিজেলের ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে অকটেন সংকটই বেশি। কয়েকটি পাম্পে পর্যাপ্ত থাকলেও সেগুলোতে গ্রাহকদের তীব্র চাপ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। তবে পাম্পগুলোতে ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান ফিলিং স্টেশনের কর্মীরা।

শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অকটেন চালিত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা ধরে অনেকে দাঁড়িয়েছেন। এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না অনেকে। চালকেরা বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে।

এদিকে অনেক গাড়িতে পর্যাপ্ত তেল থাকলেও লাইনে দাঁড়িয়েছেন চালকেরা। তাদের দাবি, শুক্রবার অফিস ছুটি থাকায় তেল সংগ্রহ করছেন তারা। 

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কম থাকায় দ্রুতই শেষ হয়ে যাচ্ছে অকটেন। কয়েকটি ফিলিং স্টেশনে পর্যাপ্ত অকটেন সরবরাহ থাকলেও গ্রাহকদের অতিরিক্ত চাপ রয়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। 

পাম্পে সরবরাহ সীমিত দেখিয়ে জ্বালানি কালোবাজারে বিক্রি অভিযোগ চালকদের। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অকটেন রেশনিং করলে গ্রাহকদের ভোগান্তি কমবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ