হামের প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৪-২০২৬ ০৩:৪৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৪-২০২৬ ০৬:৪৮:২১ অপরাহ্ন
সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। এর মধ্যেই চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি নিয়ে এমন সিদ্ধান্ত এলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স