ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:৪১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০১:৪৭:০২ অপরাহ্ন
সিরাজগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩ ​ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের নলকায় নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা দিয়ে উল্টে তিন জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

নিহতদের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের রাখি বেগম ও নওগার বদগাছি উপজেলার রাকিবুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘বগুড়া থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের যাত্রিবাহি একটি বাস যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাখি ও রাকিবুলসহ ৩ বাসযাত্রী নিহত হন। আহত হয় এক শিশুসহ অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ