ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মাকে জবাই করে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:৫৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:৫৩:৪২ অপরাহ্ন
​মাকে জবাই করে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম র‍্যাব-৭ এবং র‍্যাব-১৫, কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, নিহত রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। বেলাল বিদেশ থেকে মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীর মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। তবে কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজেই রেখে দিতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকতো। এর জেরে গত বছরের কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন।

ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন সকাল ৬টার মধ্যে কোনও একসময় কাশেম ও তার স্ত্রী ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। হত্যার পর রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। পরে পুলিশ ও নিহতের ভাতিজা একরাম তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গত বছরের ৮ জুন বাঁশখালী থানায় হত্যা মামলা করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আসামীদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ