দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ৬৮৫
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৪-২০২৬ ০৮:২৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৪-২০২৬ ০৯:০৪:৫১ অপরাহ্ন
দেশে বেড়েছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৫ জন। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন। এ সময় হামের সংক্রমণ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার মুগদা, সোহরাওয়ার্দী, ডিএনসিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স