ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই : রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৬:৪০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৬:৪০:৪০ অপরাহ্ন
​সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই : রিজভী ​ছবি: সংগৃহীত
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যর্থতার ঝুঁকিতে পড়ে এবং এতে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনাও তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি দেশকে প্রভাবিত করতে পারবে না। তিনি আরও বলেন, অতীত সরকার ইতিহাস নিজেদের মতো করে উপস্থাপন করেছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।

তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে প্রতিবেশী দেশের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ