ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে তেল কেনার 'গ্রিন সিগনাল' পায়নি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৪:৫১:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৪:৫১:১৫ অপরাহ্ন
রাশিয়া থেকে তেল কেনার 'গ্রিন সিগনাল' পায়নি বাংলাদেশ ​প্রতীকী ছবি
রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানিয়ে বাংলাদেশের দেওয়া চিঠির জবাব এখনো মেলেনি। চিঠির অগ্রগতি বিষয় জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘চিঠির জবাব এখনো আসেনি।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মনির হোসেন চৌধুরী বলেন, রাশিয়া থেকে তেল আমদানির জন্য ইন্ডিয়াকে একটা স্যাংশন ওয়েভার দিয়েছিল যুক্তরাষ্ট্র। ঈদের আগের দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সরকারের মিটিংয়ে ওনাদের বোঝাতে চেষ্টা করেছি যে, রাশিয়া থেকে যেন আমাদের অন্তত দুই মাসের অথবা ছয় লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তখন ওনারা (যুক্তরাষ্ট্র) বলেছে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। এটুকুই হচ্ছে এ ব্যাপারে অগ্রগতি।

এদিকে, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এমন আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ