ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০২:৩০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০২:৩০:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি সংবাদচিত্র: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

তিনি বলেন, বর্তমানে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩৪০ শিশু রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন শিশু সুস্থতার দিকে অগ্রগতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসপাতালের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বুধবার রাত পর্যন্ত ৫৬ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধার অপেক্ষায় ছিল। তারা সবাই হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ১২টি শয্যা ছিল, তা বাড়িয়ে ১৮টিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ সুবিধাও ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাম পরিস্থিতির এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্যের জন্য নতুন করে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ