রাজধানীতে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৪-২০২৬ ০৩:৩৭:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৬ ০৪:৪৪:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে লোহা গলানোর সময় বয়লার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হয়।
দগ্ধরা হলেন–মো. হিরা (৩৫), মো. মানিক (৪৫), মো. রাজীব আলী (২৯), মো. আরশাদ (৪৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মো. মতিউর রহমান (২২) ও মো. ইউসুফ (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ সকালের দিকে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে হিরারর শরীরে ১৭ শতাংশ দগ্ধ, মানিক শরীরে ৪০ শতাংশ, রাজিব শরীরের ৪ শতাংশ, আরশাদ শরীরে ১১ শতাংশ, খলিলুর শরীরে ৯ শতাংশ, লিটন শরীরে ৭ শতাংশ, মতিউর শরীরে ১০ শতাংশ এবং ইউসুফের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে। এদের মধ্যে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মানিক ও হীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।
বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়েছে বলে এই জানান এই চিকিৎসক।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স