ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রোববার থেকে শুরু হামের টিকাদান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৩:৩১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৩:৩১:২৪ অপরাহ্ন
​রোববার থেকে শুরু হামের টিকাদান ​ছবি: সংগৃহীত
জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার। বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। সারা দেশে এই টিকার কার্যক্রম চলবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।

তিনি আরও বলেন, ২১ দশমিক ৯ মিলিয়ন ডোসের টিকা দেয়া হবে এই কার্যক্রমে। এক ডোজ করে টিকা পাবে প্রত্যেকটি শিশু।

সাখাওয়াত হোসেন বলেন, গাভি (GAVI) থেকে ধার নেয়া হচ্ছে এ টিকার। এই ক্যাম্পেইনের আওতায় থাকা সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ