ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বোতলে তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:১৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:১৩:৪৭ অপরাহ্ন
​বোতলে তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধর ​ছবি: সংগৃহীত
নাটোর শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ নামের একটি ফিলিং স্টেশনে বোতলে তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ভুক্তভোগীর নাম সানু রায়। তিনি ওই ফিলিং স্টেশনে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি ওই পাম্পে এসে বোতলে করে তেল নিতে চান। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সেলসম্যান সানু রায় বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর শাহীন একটি কাঠ নিয়ে এসে সানুর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ