পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৪-২০২৬ ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৬ ০৭:৫৯:১৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত পৌনে তিনটার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা সম্পূর্ণ নির্বাপণে আরও সময় লাগে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হতে দেখা যায়। পরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
স্থানীয়রা জানান, কেপি ঘোষ স্ট্রিটের গলিটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় যানবাহন ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। ফলে কিছুটা দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।
বাংলা স্কুপ /প্রতিবেদক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স